প্রকৌশলী আহসান উল্লাহ আরিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

মগবাজারে নির্মাণকাজ চলাকালে ক্রেনচাপায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায়

2026-11-08T14:37:05+06:00
2026-11-08T14:46:40+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
প্রকৌশলী আহসান উল্লাহ আরিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ২:৪৬ পিএম
⏲
সংগৃহীত ছবি
মগবাজারে নির্মাণকাজ চলাকালে ক্রেনচাপায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্ত, পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ এবং নগর নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্য ড. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ)।

গত ১৮ অক্টোবর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আরিফ। পাঁচ দিন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতে হবে। সিসিটিভি ফুটেজ, ক্রেনের ফিটনেস ও রক্ষণাবেক্ষণ নথি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরা হয়: দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ।  প্রমাণিত দায়ে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ। নির্মাণস্থলে নিরাপত্তা নিরীক্ষা ও ভারী যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা। কার্যকর ট্রাফিক পরিকল্পনা, জরুরি উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা। ও নিয়মিত ও আকস্মিক পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা।

বক্তারা বলেন, এ মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে না দেখে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement