হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ধানমন্ডি থানার একটি জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

2026-11-17T16:02:30+06:00
2026-11-17T16:42:27+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৪২ পিএম
⏲
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ধানমন্ডি থানার একটি জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কর্মকর্তা জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এক বার্তায় জানায়, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। 

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার (মিডিয়া উইং) পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন ডিএমপির আওতাধীন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন ডিএসসিসির প্রথম মেয়র ছিলেন। তিনি তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। 

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement