কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২

2026-11-19T17:04:35+06:00
2026-11-19T17:04:35+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
⏲
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।বিএনপির রাজনৈতিক কর্মসূচি

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সোনারগাঁও সিগন্যাল ও বাংলামোটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়। এতে ঢাকা-১২ আসনের আওতাধীন বিভিন্ন থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন সাইফুল আলম নীরব।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালামাত খান সজীব ও কাইউম চিশতী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, মো. সোলায়মান ও সাখাওয়াত হোসেন সৈকত উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদ রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ, প্রচার সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহেল, তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সেলিম, তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন এবং শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
আন্দোলন দমনে অর্থের জোগান, কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement