রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬), মো. সুমন (২৮), মেহেদী হাসান রাতুল (২২), রমজান (২৭), মো. মিঠু (৩৩), মো. মিরাজ হোসেন (৩৭), ফাহাদ বিন অনিক (২২), মো. মুন্না (২০), মো. হাফিজুর রহমান (২৬), মো. শামসুল হক ছামির (২২), মো. সোহেল (৩১), মো. রুবেল (২৬), সাইদুর ইসলাম নিরব (২০), মো. রিয়াজ ইসলাম (৩০), মো. পলাশ মিয়া (২৫), মো. মিরাজ হোসেন (২২), আল ইমরান মাহমুদ (২৫), মো. ওহাব দেওয়ান (২০), আরিফ শেখ (৪০), আবু তালিব (২৮), মো. আশরাফুল ইসলাম (৪০), পার্থিব দাস (২২), তারেক আলী জলিল (৪৭), মো. রাজিব পন্ডিত (৩৬), মো. মাইনুল ইসলাম (৫২), মো. মামুন মল্লিক (২৪), কাউসার আহম্মেদ (২৭), মো. আকরাম হোসেন হাদী (২৪), মো. রাজিব হাওলাদার (২৪), মো. শাওন (২৩), মো. আশিক (৩২), মো. শাহিদুল ইসলাম (৩৭), ইউসরান কল্প (২০), মো. মকবুল হোসেন (২২), মো. শরীফুল ইসলাম (২৫), মো. শরীফ (২২), নয়ন (৩৫), মোঃ নাজিম (৩০), মো. আহনাফ আরাবি আকাশ (২৮) ও মো. সায়েম (১৯)।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দেশবার্তা/এমআর