কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন

2026-11-20T19:51:43+06:00
2026-11-20T19:51:43+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রমের সময় সিএনজিটিকে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় ক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।

নিহতরা হলেন- দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন- রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মনোয়ারা বেগম নামে নিহতদের এক স্বজন জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement