ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, পার্কিং করে রাখা বাস ও ব্যক্তিগত গাড়িতে

2026-11-19T15:51:26+06:00
2026-11-19T15:51:26+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম 
⏲
ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, পার্কিং করে রাখা বাস ও ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলা চালানো হয়। দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে, ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন  বলেন, রাতের আঁধারে কেউ এসে সাবেক বিএনপির এমপির বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। এতে বাসার জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কয়ার ফ্যাশন-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে তখন একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। তবে তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

তবে বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাস পুড়ে গেছে। তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ি কেনা ও মেরামত বাবদ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, রাতের বেলায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
আন্দোলন দমনে অর্থের জোগান, কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement