বশির আহমেদ সম্মাননা ২০২৬-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা

দেশবার্তা প্রতিবেদক

লাইফস্টাইল

দেশীয় পোশাকশিল্পে সৃজনশীলতা, ঐতিহ্য ও নান্দনিকতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত হয়েছেন স্বনামধন্য ফ্যাশন

2026-11-19T15:48:13+06:00
2026-11-19T16:35:09+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
লাইফস্টাইল
দেশীয় পোশাকশিল্পে অবদানের স্বীকৃতি
বশির আহমেদ সম্মাননা ২০২৬-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৪:৩৫ পিএম
⏲
দেশীয় পোশাকশিল্পে সৃজনশীলতা, ঐতিহ্য ও নান্দনিকতার বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত হয়েছেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

প্রখ্যাত শিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সেলিমা রহমান এমপি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাং হারুন-অর-রশীদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা এবং কিংবদন্তি অভিনেত্রী ও মহানায়িকা শবনমসহ শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিপ্লব সাহার এই অর্জনে বিশ্বরঙ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশীয় পোশাক, তাঁতশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরার দীর্ঘ পথচলায় এই সম্মাননা তাঁর কাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্বরঙ সবসময়ই দেশীয় ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

এই সম্মাননা বিপ্লব সাহার সৃজনশীল পথচলাকে আরও অনুপ্রাণিত করবে এবং দেশীয় ফ্যাশন ও পোশাকশিল্পের অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে বিশ্বরঙ পরিবার বিশ্বাস করে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement