নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির আবারও বাংলাদেশ সফরে এসেছেন। দেশের উদীয়মান নারী উদ্যোক্তা এবং পেশাদার

2026-09-05T17:28:13+06:00
2026-09-05T17:28:13+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
লাইফস্টাইল
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস
৪-৮ সেপ্টেম্বর বিশেষ ওয়ার্কশপ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক সেলিনা মনির আবারও বাংলাদেশ সফরে এসেছেন। দেশের উদীয়মান নারী উদ্যোক্তা এবং পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হ্যান্ডস অন ওয়ার্কশপ পরিচালনা করবেন তিনি।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেলিনা মনির এক হাজারেরও বেশি নারীকে পেশাদার মেকআপের ওপর প্রশিক্ষণ দিয়েছেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অনেক নারী সফল ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পাশাপাশি নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও প্রতিষ্ঠা করে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

সেলিনা মনির বিশ্বাস করেন, সঠিক দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারেন। তার পরিচালিত এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য কেবল আধুনিক ব্রাইডাল মেকআপ শেখানো নয়, বরং অংশগ্রহণকারীদের এমন বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া- যা তাদের একটি স্থায়ী ও সফল ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

এবারের বিশেষ ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, আধুনিক ট্রেন্ড, স্কিন প্রিপারেশন, ক্লায়েন্ট কনসালটেশন, প্রফেশনাল কিট ব্যবস্থাপনা এবং বিউটি ব্যবসা পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে সেলিনা মনির জনপ্রিয় মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ফটো ও ভিডিও ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন, যা শিগগিরই প্রকাশিত হবে।

প্রশিক্ষণ আয়োজনের প্রধান আউটফিট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এলিনি’, যারা প্রশিক্ষণে ব্যবহৃত ব্রাইডাল পোশাক সরবরাহ করবে। এছাড়া ‘দ্য বিউটি মল’ আয়োজনের অফিশিয়াল কসমেটিকস পার্টনার হিসেবে আন্তর্জাতিক মানের প্রসাধনী সরবরাহ করছে।

আয়োজকদের মতে, সেলিনা মনিরের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতি দেশীয় বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা তৈরির পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করবে। 

নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরির এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশবার্তা/কেএ/একে


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]