সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

চা, দুধ কিংবা বিভিন্ন মিষ্টি খাবারে সাদা চিনির পরিপূরক হিসেবে আজকাল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে গুড়। পরিশোধিত চিনির তুলনায়

2026-09-08T17:08:50+06:00
2026-09-08T17:08:50+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
লাইফস্টাইল
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
চা, দুধ কিংবা বিভিন্ন মিষ্টি খাবারে সাদা চিনির পরিপূরক হিসেবে আজকাল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে গুড়। পরিশোধিত চিনির তুলনায় প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ভেবে অনেকেই ওজন কমানোর সুবিধার্থে গুড়কে বেছে নিচ্ছেন। তবে পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, গুড় তুলনামূলক কম পরিশোধিত হলেও ওজন কমানোর ক্ষেত্রে এর কোনো অলৌকিক ভূমিকা নেই।

উৎপাদন প্রক্রিয়ার কারণে গুড়ে সাদা চিনির চেয়ে কিছুটা বেশি পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে। সাধারণ আখের রস বা খেজুরি রস ঘন করে এটি তৈরি করা হয় বলে এতে সামান্য পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস পাওয়া যায়। অন্যদিকে পরিশোধিত হওয়ায় সাদা চিনিতে কেবলই সুক্রোজ থাকে।

তবে ওজন কমানোর মূল ভিত্তি ক্যালরির হিসাবের দিক থেকে দুটিই প্রায় সমমানের। প্রতি ১০০ গ্রাম গুড়ে পাওয়া যায় প্রায় ৩৮৩ ক্যালরি এবং সমপরিমাণ সাদা চিনিতে রয়েছে ৩৮৭ ক্যালরি। ফলে সাদা চিনির পরিবর্তে সমপরিমাণ গুড় খেলে শরীরে দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাণে কোনো দৃশ্যমান পরিবর্তন আসে না।

স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী, শুধু গুড় খাওয়ার মাধ্যমে সরাসরি ওজন কমানোর মতো কোনো চিকিৎসাবিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি। ওজন নিয়ন্ত্রণের মূল বিষয় হলো শরীরের চাহিদার তুলনায় মোট খাদ্য গ্রহণের ক্যালরি সীমার মধ্যে রাখা।

এছাড়া রক্তে শর্করার মাত্রার ওপরও গুড়ের প্রভাব লক্ষণীয়। গুড়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকায় এটি দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলে ডায়াবেটিস আক্রান্ত বা শর্করা নিয়ন্ত্রণে রাখা ব্যক্তিদের ক্ষেত্রে সাদা চিনির মতো গুড়কেও সীমাহীনভাবে খাওয়া নিরাপদ নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মোট খাদ্যশক্তির সর্বোচ্চ ৫ থেকে ১০ শতাংশ ফ্রি সুগার বা যুক্ত চিনি থেকে আসা উচিত। ২০০০ ক্যালরির খাদ্যতালিকায় যার পরিমাণ বড়জোর ৫০ গ্রাম। এই হিসেবে কেবল চা বা কফিতে দেওয়া চিনি বা গুড়ই নয়, সারাদিনের মিষ্টি খাবার, কেক, বিস্কুট ও মিষ্টি পানীয়ের চিনিও অন্তর্ভুক্ত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে চাইলে যেকোনো একক উপাদানের ওপর নির্ভর না করে সামগ্রিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। এর মধ্যে প্রসেসড চিনি ও অতিরিক্ত মিষ্টি খাওয়া কমানো, মিষ্টির বিকল্প হিসেবে ফাইবার ও ভিটামিনসমৃদ্ধ তাজা ফল বেছে নেওয়া, খাদ্যতালিকায় শাকসবজি, প্রোটিন ও পূর্ণ শস্য বাড়ানো এবং নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়াম করা সবচেয়ে কার্যকর কৌশল।

সংক্ষেপে বলতে গেলে, গুড়ে কিছু ক্ষতিকর কেমিক্যাল কম থাকে এবং খনিজ উপাদান কিছুটা বেশি পাওয়া যায়, যা একে একটি তুলনামূলক ভালো বিকল্প করে তোলে। তবে এতে চিনি ও ক্যালরির পরিমাণ প্রায় সমান হওয়ায় অতিরিক্ত গুড় খেলে ওজন তো কমবেই না, বরং তা বাড়তে পারে। তথ্যসূত্র: এনডিটিভি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিগ বসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যে উপস্থাপক
১০ আন্তর্জাতিক উৎসবে সায়নী গুপ্তার ‘আসমানি’
আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
জন্মহার বাড়াতে সপ্তম সন্তানের জন্ম দিলেন জাপানি লেখিকা
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]