এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি

দেশবার্তা ডেস্ক

লাইফস্টাইল

সময়ের সঙ্গে ফ্যাশন ও প্রযুক্তির ধরনে বড় পরিবর্তন এলেও পুরোনো দিনের প্রতি মানুষের আগ্রহ কমেনি। সেই নস্টালজিয়াকে কাজে

2026-09-09T16:03:09+06:00
2026-09-09T16:03:09+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
লাইফস্টাইল
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
সময়ের সঙ্গে ফ্যাশন ও প্রযুক্তির ধরনে বড় পরিবর্তন এলেও পুরোনো দিনের প্রতি মানুষের আগ্রহ কমেনি। সেই নস্টালজিয়াকে কাজে লাগিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়েছে ১৯৮০-এর দশকের আদলে ছবি তৈরির ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বর্তমানের ছবিকে রূপ দেওয়া হচ্ছে কয়েক দশক আগের সময়ের আবহে।

শুধু চুলের কাট, পোশাক কিংবা মেকআপ নয়, ছবির পেছনের পরিবেশও সাজানো হচ্ছে আশির দশকের আদলে। পুরোনো স্টুডিও পোর্ট্রেটের ধরন, উষ্ণ রঙ, ফিল্ম ক্যামেরার দানা এবং সে সময়কার ফ্যাশন মিলিয়ে তৈরি হচ্ছে রেট্রো লুক। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন তারকাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি প্রকাশ করতে দেখা যাচ্ছে।

এ ধরনের ছবি তৈরির জন্য প্রথমে যেকোনো এআই ছবি তৈরির টুলে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর ছবিটি কীভাবে রূপান্তর করতে চান, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিতে হবে। যেমন—

“ছবিটিকে ১৯৮০-এর দশকে তোলা একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপ দিন। ব্যক্তির মুখের গঠন, পরিচয়, বয়স এবং স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। আশির দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ যুক্ত করুন। ব্যাকগ্রাউন্ডে পুরোনো স্টুডিওর পরিবেশ তৈরি করুন। ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, হালকা ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া এবং বাস্তবসম্মত ত্বকের টেক্সচার রাখুন। ছবিটি যেন আধুনিক ছবিতে ভিনটেজ ফিল্টার ব্যবহারের মতো না দেখায়; বরং সত্যিই ১৯৮০-এর দশকে তোলা একটি ছবি মনে হয়। কোনো লেখা, ওয়াটারমার্ক বা আধুনিক উপাদান রাখবেন না।”

আরও বাস্তবসম্মত ফল পেতে প্রম্পটে নির্দিষ্ট পোশাক, চুলের ধরন বা সেই সময়ের উপযোগী কোনো স্থান যোগ করা যেতে পারে। বাংলাদেশের আশির দশকের ফ্যাশন, পুরোনো ঢাকার রাস্তা কিংবা সে সময়কার স্টুডিওর পরিবেশ উল্লেখ করলে ছবিতে আরও পরিচিত ও স্থানীয় আবহ তৈরি হতে পারে।

বর্তমানের এআই প্রযুক্তি শুধু মুখাবয়ব বা ছবির চেহারা বদলানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্দিষ্ট সময়ের পোশাক, সাজসজ্জা, আলোর ধরন এবং ক্যামেরার বৈশিষ্ট্যও ছবিতে ফুটিয়ে তোলা সম্ভব। ফলে সুনির্দিষ্ট কয়েকটি নির্দেশনার মাধ্যমে বর্তমানের একটি ছবিকে বহু বছর আগের স্মৃতির মতো করে তোলা যায়।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]