শনিবার খোলা থাকছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার

দেশবার্তা ডেস্ক

জাতীয়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে

2026-10-16T16:53:38+06:00
2026-10-16T16:53:38+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
শনিবার খোলা থাকছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে দেশের সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত খোলা থাকবে। একই সঙ্গে ছুটির সমন্বয়ে পূজার সময় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির সমন্বয়সূচি জানানো হয়।

এর আগে, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে স্বাভাবিক কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, আগামী ১৭ অক্টোবর শনিবার সচিবালয়সহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের সব কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ছুটি সমন্বয়ের ফলে ২০, ২১ ও ২২ অক্টোবরের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সারাদেশে টানা পাঁচ দিনের (২০ থেকে ২৪ অক্টোবর) দীর্ঘ ছুটি ভোগের সুযোগ তৈরি হলো।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement