মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সকালে

2026-10-16T16:01:22+06:00
2026-10-16T16:01:22+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম 
⏲
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং।
মাগুরায় শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সকালে মাগুরা সদর থানা চত্বরে এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এ সময় পুলিশ সদস্য, আনসার, গ্রাম পুলিশ সহ জেলার বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় কৃষক দলনেতা লাবু, বিএনপি নেতা তরিকুল ইসরাম, সদর উপজেরা আনসার ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন, মাগুরা সদর থানার ওসি তদন্ত আবু বকরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলায় মোট ৬৮৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আইন শৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে ৫৮১ জন পুলিশ সদস্যের পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে। জেলার সকল পূজা মন্ডপ গুলোকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা থানা চত্বরেও অনুরুপ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement