কুড়িগ্রামে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে

2026-10-16T15:47:09+06:00
2026-10-16T15:47:09+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম 
⏲
রৌমারীতে মাদক ও দুই বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও Royal Stag ব্র্যান্ডের দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ মোন্নাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement