টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা

2026-10-16T15:51:55+06:00
2026-10-16T15:51:55+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম 
⏲
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা।
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২২ সদস্যের কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন।

সভায় জানানো হয়, টেকনাফ উপজেলা প্রেসক্লাব এখন থেকে নিজস্ব ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের বিদ্যমান নাম, পরিচিতি ও কার্যক্রম অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে প্রেসক্লাবটি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement