২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন

২০২৭ সালকে সামনে রেখে ঢাকাই সিনেমায় ইতোমধ্যে একঝাঁক বড় বাজেটের ও তারকানির্ভর সিনেমার ঘোষণা এসেছে। বিশেষ করে ঈদকে

2026-10-14T15:25:30+06:00
2026-10-14T15:25:30+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম 
⏲
২০২৭ সালকে সামনে রেখে ঢাকাই সিনেমায় ইতোমধ্যে একঝাঁক বড় বাজেটের ও তারকানির্ভর সিনেমার ঘোষণা এসেছে। বিশেষ করে ঈদকে লক্ষ্য করে কয়েকটি বড় প্রজেক্টের প্রস্তুতি চলছে জোরকদমে। তবে অধিকাংশ সিনেমার প্রাথমিকে মুক্তির তারিখ ও কেবল নাম ঘোষণা করা হয়েছে। শুটিং, সেন্সর সনদ, প্রেক্ষাগৃহের সার্বিক পরিস্থিতি ও ঈদের সময়সূচির ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শাকিব খানের দুই বিগ বাজেট প্রজেক্ট ‘মহব্বত’ ও ‘নিঃস্ব’

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি করছেন নতুন সিনেমা ‘মহব্বত’। আরশাদ আদনান প্রযোজিত এই প্রজেক্টের গল্প ও চিত্রনাট্য লিখছেন ‘আরএনএআর’ নামে পরিচিত রাশেদুজ্জামান রাকিব। ছবিটির প্রথম পোস্টারে অ্যাকশন, রোমান্স ও রহস্যের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। আগামী ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, একই বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে শাকিব খান অভিনীত অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পের সিনেমা ‘নিঃস্ব’। ‘বরবাদ’র পর সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

স্বাধীনতা দিবসে আসছে রায়হান রাফীর ‘আন্ধার’

চিত্রপরিচালক রায়হান রাফী নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘আন্ধার’। আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। তারকাবহুল এই প্রজেক্টের প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি।

তানিম নূরের ‘মজনু এন্টারপ্রাইজ’ ও ‘কানাভুলো প্যারাডক্স’

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ বানিয়ে আলোচনায় আসা নির্মাতা তানিম নূর ২০২৭ সালে বড় পর্দায় নিয়ে আসছেন ‘মজনু এন্টারপ্রাইজ’। একটি দরজার ছবিতে ‘প্রোপ্রাইটর- তানিম নূর’ ও ‘কামিং ২০২৭’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বেশ রহস্য ও আগ্রহ তৈরি করেছেন এই নির্মাতা। বর্তমানে ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে, তবে কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত ‘কানাভুলো প্যারাডক্স’ নামের আরেকটি সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তানিম নূর। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরীফুল রাজ ও সাবিলা নূরকে।

মহাকাশভিত্তিক সায়েন্স ফিকশন ‘লিম্বো’ ও ‘নসীব’

নির্মাতা তানিম রহমান অংশু ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির বড় ক্যানভাসের মহাকাশভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’র। সায়েন্স ফিকশন ও কসমিক রোমান্স ঘরানার এই প্রজেক্টে উন্নতমানের ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) পাশাপাশি মানবী সম্পর্কের আবেগঘন গল্প তুলে ধরা হবে। ২০২৭ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এছাড়া ২০২৭ সালের ঈদুল ফিতরে আরশাদ আদনান প্রযোজিত ‘নসীব’ নামে আরও একটি বড় বাজেটের সিনেমা মুক্তির তালিকায় রয়েছে।

বড় তারকাদের উপস্থিতি, থ্রিলার ও অ্যাকশনের পাশাপাশি সায়েন্স ফিকশন বা ভিন্ন ধারার গল্পের এই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শককে কতটা টানতে পারবে, তা সময় ও ছবিগুলোর মুক্তির পরই জানা যাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement