অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

দেশবার্তা ডেস্ক

বিনোদন

রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের এই ভাগ্নেকে ঘিরে

2026-10-15T13:38:12+06:00
2026-10-15T13:38:12+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম 
⏲
ফাইল ছবি
রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের এই ভাগ্নেকে ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়। মুম্বাইয়ের রাজপথে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই তারকা। অভিবাসন দপ্তরের কড়া নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিয়েছিলেন অভিনেতা ইমরান খান। বলে রাখা ভালো, ভারতীয় বংশোদ্ভূত হলেও এই অভিনেতার জন্ম যুক্তরাষ্ট্রে; অর্থাৎ তার নাগরিকত্ব আমেরিকান। তিনি ভারতে আমেরিকান পাসপোর্ট ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারণের মাধ্যমে বসবাস করেন।

সেইদিনের ওই বিক্ষোভে মুম্বাই পুলিশ তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকও করে। আটকের পর পুলিশ ভ্যানে বসে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ইমরান, যার ক্যাপশনে লিখেছিলেন, ‘আপাতত ড্রাইভে যাচ্ছি!’

তবে এই সামাজিক মাধ্যমের পোস্টের রেশ কাটতে না কাটতেই শুরু হয় আসল বিপত্তি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। তার জোরালো দাবি ছিল, একজন বিদেশি নাগরিক ও ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে রাজনৈতিক কর্মসূচিতে বা বিক্ষোভে অংশ নেওয়ার কোনো আইনি অধিকার ইমরানের নেই। 

পরবর্তীতে অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার এই নোটিশ ধরানো হয়।

পুরো এই পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে মুখ খুলেছেন অভিনেতা ইমরান খান নিজেও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কোনো বিশেষ দাবি নিয়ে নয়, বরং সাধারণ নাগরিক ও শহরের একজন বাসিন্দা হিসেবেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন।

অন্যদিকে, বিজেপির কড়া সমালোচক কিরিট সোমাইয়া ইমরানের এই আন্দোলনকে ‘রাজনৈতিক উগ্রবাদ’ হিসেবে আখ্যা দিয়ে তার কঠোর শাস্তি ও দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন। 

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement