দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পূজো বাড়ির গান’

দেশবার্তা ডেস্ক

বিনোদন

শারদীয় দুর্গোৎসবের আনন্দ, আবেগ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সংগীতের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো ১৩টি গানের বিশেষ

2026-10-19T15:34:28+06:00
2026-10-19T15:34:28+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
দুর্গোৎসবে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পূজো বাড়ির গান’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ, আবেগ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সংগীতের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো ১৩টি গানের বিশেষ আয়োজন করেছে ফ্যাশন হাউস বিশ্বরঙ। ‘পূজো বাড়ির গান’ শিরোনামের এ আয়োজনে অংশ নিয়েছেন একাধিক সংগীতশিল্পী। পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন বিপ্লব সাহা।

এ সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা, ক্লোজআপ তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ একাধিক শিল্পী। তাঁদের পরিবেশনায় দুর্গাপূজার চিরচেনা আবহ, উৎসবের আনন্দ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানগুলো প্রকাশ করা হচ্ছে। এসব অনলাইন প্ল্যাটফর্মে দর্শক-শ্রোতারা গানগুলো উপভোগ করতে পারবেন।

বিশ্বরঙের পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংগীতের মধ্য দিয়ে পূজার আনন্দ, আবেগ ও সাংস্কৃতিক চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘পূজো বাড়ির গান’-এর চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ ও বি সি ইমরান। সম্পাদনা ও রং বিন্যাসের দায়িত্বেও ছিলেন বি সি ইমরান। আয়োজনটির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে তানভীর আলম সজীব ও সুকন্যা মজুমদারকে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ইতালিতে ছড়িয়েছে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি
রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement