মুক্তির আগেই নিষিদ্ধ আয়ুষ্মান-সারা আলির সিনেমা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’ নেপালে প্রদর্শনের অনুমতি পায়নি। মুক্তির

2026-10-20T15:11:37+06:00
2026-10-20T15:11:37+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মুক্তির আগেই নিষিদ্ধ আয়ুষ্মান-সারা আলির সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম 
⏲
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’ নেপালে প্রদর্শনের অনুমতি পায়নি। মুক্তির আগে সিনেমাটি পর্যালোচনা করে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড জনসমক্ষে প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমাটির পরিবেশক ন্যাশনাল সিনে গ্রুপ নেপালকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, দেশটির ‘ন্যাশনাল সিনেমা (প্রোডাকশন, এক্সিবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন) আইন, ২০২৬’-এর ৮(৩) ধারার আওতায় সিনেমাটি জনসমক্ষে প্রদর্শনের অনুমতি দেওয়া যাচ্ছে না।

চিঠি অনুযায়ী, পর্যালোচনার জন্য জমা দেওয়া উপকরণ পরীক্ষা করে কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড মনে করেছে, সিনেমাটির বিষয়বস্তু আইনে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত শ্রেণির আওতায় পড়ে। এ কারণে সিনেমাটিকে প্রদর্শনের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। আকাশ কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা ২৩ অক্টোবর।

প্রতিবেদন অনুযায়ী, ‘উড়তা তীর’-এর গল্পে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। সিনেমাটির বিষয়বস্তুর সঙ্গে নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মন্ত্রণালয়ের চিঠিতে কোন দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

নেপালের চলচ্চিত্রসংক্রান্ত আইনে এমন কিছু বিধান রয়েছে, যার আওতায় কোনো সিনেমার বিষয়বস্তু দেশের জাতীয় স্বার্থ বা কোনো জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলতে পারে বলে বিবেচিত হলে সেটির প্রদর্শন সীমিত করা সম্ভব।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement