‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে ২৪ অক্টোবর

দেশবার্তা ডেস্ক

বিনোদন

চিকিৎসক মানেই শুধু রোগীর চিকিৎসা বা হাসপাতালের দায়িত্ব পালন নয়। নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, ব্যক্তিত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতাও

2026-10-22T17:59:16+06:00
2026-10-22T17:59:16+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে ২৪ অক্টোবর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চিকিৎসক মানেই শুধু রোগীর চিকিৎসা বা হাসপাতালের দায়িত্ব পালন নয়। নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, ব্যক্তিত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতাও একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ গুণ। চিকিৎসকদের এসব গুণ বিকাশে উৎসাহিত করা এবং পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা তুলে ধরার লক্ষ্য নিয়ে শুরু হয় ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর’ প্রতিযোগিতা।

২০২৫ সালে শুরু হওয়া এই উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল ছাত্রীরা অংশ নিয়েছেন। নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি তাঁরা নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।

প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে চিকিৎসকেরা পেশাগত কাজের পাশাপাশি নিজেদের অন্যান্য দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

দীর্ঘ প্রস্তুতি ও ধারাবাহিক কার্যক্রম শেষে আগামী ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, বিতার্কিক, টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, চিকিৎসক, অভিনেতা ও লেখক ডা. এজাজুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ হবে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়ন ও বিজয়ীদের নাম ঘোষণা। বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে টপ টেনের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অবস্থান ও স্বীকৃতিও অনুষ্ঠানে তুলে ধরা হবে।

যাঁরা বিজয়ীর মুকুট অর্জন করবেন, তাঁদের জন্য এটি হবে দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের স্মরণীয় স্বীকৃতি। তবে মুকুট না পেলেও প্রতিটি প্রতিযোগীর অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জন এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। এই মঞ্চ তাঁদের নিজেদের প্রতিভা ও অগ্রগতির গল্প তুলে ধরার সুযোগ করে দিয়েছে।

‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা। এ আয়োজনের মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে ২৪ অক্টোবর
পাথরঘাটায় প্রধান শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ লাখ টাকা চাঁদা দাবি
জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মাছুম

সর্বাধিক পঠিত 

বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement