বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিগত কয়েক বছরে কখনও বলিউড অভিনেতা সালমান খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেঠির উপর হামলা চালিয়েছে

2026-10-22T15:46:10+06:00
2026-10-22T15:46:10+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম 
⏲
বিগত কয়েক বছরে কখনও বলিউড অভিনেতা সালমান খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেঠির উপর হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। সম্প্রতি টাইগার শ্রফের উপর হামলা চালিয়ে ফের চর্চায় বিষ্ণোইরা। টাইগার কাণ্ডে ইতিমধ্যেই দশজনকে গ্রেফতার করা হয়েছে। আর ওই অভিযুক্তদের জেরা চালিয়েই যে বিস্ফোরক তথ্য মিলেছে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুলিশ প্রশাসনের!

বলিউড তারকাদের উপর বিষ্ণোইদের হামলা চালানোর ‘নীল নকশা’ প্রকাশ্যে এসেছে। গত একমাসে শুধু জ্যাকিপুত্র নন, বিষ্ণোইরা রেইকি চালিয়েছিল সালমান খান, রণবীর কাপুর এবং আমির খানের বাড়িতেও।


টাইগার শ্রফ হামলা কাণ্ডে গত সোমবারই কোটা থেকে তিনজনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। তিন অভিযুক্ত ফুল সিং, রেহান আনসারি এবং তাদের সহযোগী ঋত্বিক কুমার ওরফে রোশন রামু মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, টাইগার শ্রফ আসলে এই গ্যাংয়ের মূল লক্ষ্য ছিলেন না।

তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাকেই হামলার জন্য বেছে নেওয়া হয়েছিল। জেরার মুখে তারা এও জানিয়েছে যে, নিশানায় অন্য এক তারকা থাকলেও, তার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট হওয়ায় তার উপর হামলা চালানোর ছক বানচাল করে বিষ্ণোইরা।


এদিকে বুধবার (২১ অক্টেবর) টাইগার হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয় আরও চারজনকে। তাদের মধ্যে দুই মহিলাও রয়েছে। সূত্রের খবর, রাধা এবং ববিতাকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে অন্যদিকে কুনাল এবং সুমিত নামে দুই ব্য়ক্তিকে হরিয়ানার সোনিপত থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুনাল সম্প্রতি জামিনে জেল থেকে মুক্তি পায় এবং এক বন্ধুর মাধ্যমে বিষ্ণোই সদস্য অনিল পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয়।

দেশবার্তা/এমআর 


সর্বশেষ সংবাদ 

সৌদিতে ৬ মাসে বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার বর্ণাঢ্য র‍্যালি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১০৩১

সর্বাধিক পঠিত 

বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
পিরোজপুর পৌরসভার সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহেল
টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement