পিরোজপুর পৌরসভার সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহেল

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অনুন্নত ও সংস্কারপ্রয়োজনীয় সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মো.

2026-10-21T12:41:52+06:00
2026-10-21T12:41:52+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুর পৌরসভার সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহেল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অনুন্নত ও সংস্কারপ্রয়োজনীয় সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান সোহেল। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। 

এ সময় সড়কগুলোর বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। পৌরসভার দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা সড়কগুলোর উন্নয়ন, প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন এবং ভবিষ্যতে বরাদ্দ পাওয়া অর্থের যথাযথ ব্যবহারের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়। 

এ সময় পৌর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিদর্শনকালে পিরোজপুর পৌরসভার সচিব বনী আমিন, সহকারী প্রকৌশলী শামীম ইসলাম ও ওয়ালিউল্লাহসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
জামালপুরে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত 

বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement