সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে জহির ফকির (৫০) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের

2026-10-22T13:48:58+06:00
2026-10-22T13:48:58+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম 
⏲
ফাইল ছবি
সোনারগাঁয়ে জহির ফকির (৫০) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জের বালুরমাঠ এলাকায় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা জহির ফকির পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর এলাকার আব্দুর রহমানের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবদল নেতা জহির ফকির দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।’বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জের বালুরমাঠ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল যুবদল নেতা জহির ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেন বলেন, কালাপাহাড়িয়া এলাকার মুবারক নামের এক রাজনৈতিক নেতার সঙ্গে মামার দ্বন্দ্ব ছিল। কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমার মামা আলোচনায় থাকায় মুবারক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি, মামার হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। যুবদল নেতা হত্যার খবর পাওয়ার পরপরই হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে দৃর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

তিনি আরও বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।

প্রতিনিধি/আরএইচ
 



সর্বশেষ সংবাদ 

দ্বিতীয় কন্যাসন্তানের নাম জানালেন দীপিকা-রণবীর
সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির
যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা রাশমিকার
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সর্বাধিক পঠিত 

বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement