প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপে পৌঁছেছেন

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক

2026-10-22T12:48:09+06:00
2026-10-22T12:48:09+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপে পৌঁছেছেন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

নলিয়ান থেকে লঞ্চঘাট দিয়ে নৌপথে বাগেরহাটের নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জামালপুরে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল : রিজভী

সর্বাধিক পঠিত 

বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement