নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ‘শাম-ই-নুসরাত ২০২৬’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বিশ্বখ্যাত সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানকে শ্রদ্ধা জানাতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান ‘শাম-ই-নুসরাত ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর)

2026-10-24T17:16:12+06:00
2026-10-24T17:16:12+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ‘শাম-ই-নুসরাত ২০২৬’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম 
⏲
বিশ্বখ্যাত সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানকে শ্রদ্ধা জানাতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান ‘শাম-ই-নুসরাত ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে উম্মীদ ইভেন্টসের আয়োজনে এ বিশেষ অনুষ্ঠানের পর্দা ওঠে।

পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল কিংবদন্তি এই শিল্পীর কালজয়ী সুফি সংগীত ও সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন। সুফি সংগীতের গভীর আধ্যাত্মিক আবহে সাজানো এ সন্ধ্যায় মঞ্চে পরিবেশনায় ছিল সুফি ব্যান্ড ‘ক্বারার’ (Qarar)। তাদের অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে নুসরাত ফতেহ আলী খানের সংগীতের চিরন্তন আবেদন ও বৈশ্বিক ঐতিহ্যকে সংগীতপ্রেমীদের সামনে জীবন্ত করে তোলা হয়।

অনুষ্ঠানটির ‘পাওয়ার্ড বাই পার্টনার’ হিসেবে যুক্ত ছিল রয়্যাল এনফিল্ড। কো-স্পনসর ছিল আইএফএডি, ব্র্যান্ড পার্টনার কিডলন, রিফ্রেশিং পার্টনার প্রাণের একটি পণ্য এবং বেভারেজ স্পনসর হিসেবে ছিল কোকা-কোলা।

উল্লেখ্য, উস্তাদ নুসরাত ফতেহ আলী খান তাঁর অসাধারণ কণ্ঠস্বর, গভীর আধ্যাত্মিক আবেগ ও অনন্য পরিবেশনশৈলীর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুফি ধারাকে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। কাওয়ালিকে বৈশ্বিক মঞ্চে জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান অবিস্মরণীয়। ‘শাম-ই-নুসরাত ২০২৬’ আয়োজনটি কালজয়ী এই দূরদর্শী শিল্পীর উত্তরসূরিদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি সুফি সংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করার বিশেষ উদ্যোগ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় ভেঙে পড়া সেতুর জায়গায় নড়বড়ে কাঠের পুল
বিশ্ববাজারে লাফিয়ে বাড়লো তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প
খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের লঞ্চিং অনুষ্ঠিত
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement