হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১৪৬৬

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত

2026-10-26T15:08:22+06:00
2026-10-26T15:08:22+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১৪৬৬
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম 
⏲
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৮৮ জন এবং নিশ্চিত হামরোগী ৭৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। এর মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে এই সময়ে কারও মৃত্যুর খবর নেই। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২৯ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জন্মদিনের নতুন লুকে চমকে দিলেন দীঘি
নড়াইলে তিন বেকারিকে জরিমানা
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
মাদারীপুর সদর হাসপাতালের ই-টেন্ডার ওয়েবসাইট হ্যাক

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement