ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

2026-10-24T17:21:42+06:00
2026-10-24T17:21:42+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৬৯৯ জনে।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, চট্টগ্রামে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) একজন এবং একজন রাজশাহী বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৫২ জন, চট্টগ্রাম বিভাগের ২৩২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪১ জন, খুলনা বিভাগের ৩৫৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৪১ জন, রংপুর বিভাগের ৫১ জন এবং সিলেট বিভাগের সাতজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন মারা গেছেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা-বিনিয়োগ
নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement