৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

বিনোদন ডেস্ক

বিনোদন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল ও তার স্ত্রী জান্নাতুন

2026-10-26T14:50:39+06:00
2026-10-26T14:50:39+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল ও তার স্ত্রী জান্নাতুন নেছা। বিশেষ ভাবনায় অনুপ্রাণিত হয়ে এই নবদম্পতি দেনমোহরের জন্য এই অংকটি নির্ধারণ করেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুজাত শিমুলের স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের মূল অনুষ্ঠানের চেয়ে তাদের দেনমোহরের পরিমাণটি নিয়েই বেশি কৌতূহল তৈরি হয়েছে।

বিয়েতে এই অংক বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে সুজাত শিমুল প্রথম আলোকে জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তারা একটি ব্যতিক্রমী দেনমোহরের পরিমাণ চাচ্ছিলেন। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বিশেষ অর্থবহ কোনো সংখ্যা খোঁজার একপর্যায়ে তাদের মাথায় ৯৯৯-এর ধারণা আসে।

জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা নেওয়া যায়। পরিচিত এই নম্বরটির সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন তারা। শিমুলের ভাষায়, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন অধ্যায় এবং আসে এক ধরনের পূর্ণতা।

এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই অভিনেতা জানান, প্রিয় সুহৃদ, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীজন, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বলে যে, অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে গতকাল (শনিবার) সন্ধ্যায় মিরপুরস্থ একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের বাগদান অনুষ্ঠান সম্পন্ন করায় আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি।

তিনি আরও লেখেন, একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতেই এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দাম্পত্যজীবন সুখের হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
মাদারীপুর সদর হাসপাতালের ই-টেন্ডার ওয়েবসাইট হ্যাক
গোলাপি আভায় নতুন লুকে জয়া আহসান
ঢাকায় ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু
মাদারীপুরে আড়িয়ালখাঁ নদে অভিযান, অবৈধ জাল জব্দ

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement