রুপালি পর্দার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার জন্য বরাবরই আলোচনায় থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দার গ্ল্যামারের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়মিত উপস্থিতি ভক্তদের মাঝে আলোচনার জন্ম দেয়।
বয়সের হিসাব ছাপিয়ে সৌন্দর্যে যেন সময়কে থমকে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলে এবং মায়াবী অভিব্যক্তিতে নতুন একটি ফটোশুটে ধরা দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
শেয়ার করা ছবিগুলোতে তাকে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে দেখা গেছে। খোলা চুলের ঢেউ ও নরম সাজে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
এদিকে ছবিগুলোর কমেন্ট বক্সে জয়ার রূপের প্রশংসা করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
দেশবার্তা/একে