প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী ফকির শওকতের মত বিনিময়

হাবিবুর রহমান হবি, যশোর

সারাদেশ

প্রেসক্লাব যশোরের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে যশোর সাংবাদিক ইউনিয়নের

2026-09-15T18:11:09+06:00
2026-09-15T18:11:09+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী ফকির শওকতের মত বিনিময়
হাবিবুর রহমান হবি, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
প্রেসক্লাব যশোরের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে সভাপতি প্রর্থী ফকির শওকত এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাব যশোর নিয়ে ফকির শওকত তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। একই সাথে তিনি নির্বাচিত হলে সদস্যদের কল্যানে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা তুলে ধরেন।

এসময় অংশগ্রহণকারী সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সভাপতি প্রার্থী এবং প্রেসক্লাব যশোরের আহবায়ক হিসেবে নানা প্রশ্ন করেন ও তাদের প্রত্যাশার কথা জানান। 

জেইউজে'র সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেইউজে'র সাবেক সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজে'র সাবেক সহ-সভাপতি মনোতোষ বসু, সিনিয়র সাংবাদিক সুনীল ঘোষ, শিকদার খালিদ, আব্দুল কাদের, ইন্দ্রজিৎ রায়, ফয়সাল ইসলাম, পরাগ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকির শওকতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য সমাজের কথা'র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রজন্ম একাত্তরের সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওহাবুজ্জামান ঝন্টু, সদস্যপদ প্রার্থী আব্দুল ওহাব মুকুল, সাংবাদিক নেতা এইচ আর তুহিন, গোপীনাথ দাস, সদস্য প্রার্থী শফিক সাঈদ সহ অন্যান্য সদস্যরা। আলোচনা শেষে আমন্ত্রিদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন সাধারন সদস্যরা।


দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান কেন বেছে নিয়েছিলেন মিথিলা, জানালেন নিজেই
প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী ফকির শওকতের মত বিনিময়
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ
‘আসুন প্রতিযোগিতা হোক’, সাদিক কায়েমকে পাটওয়ারী
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]