চামড়া খাতে ইতালির বিনিয়োগ আনতে সরকারি উদ্যোগ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

2026-09-17T14:41:10+06:00
2026-09-17T14:41:10+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চামড়া খাতে ইতালির বিনিয়োগ আনতে সরকারি উদ্যোগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়িক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য ইতালি সফরের প্রধান লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করা, প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করা।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং বিনিয়োগের সম্ভাবনা দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূতের প্রস্তাব অনুযায়ী, মিলানে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক, ফ্লোরেন্সে টাসকানি অঞ্চলের চামড়া শিল্প এলাকা পরিদর্শন এবং রোমে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, পরিবেশ ব্যবস্থাপনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ইতালির রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে অগ্রগতি হলে দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও বাড়তে পারে।

এ সময় সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। ছোট কারখানার জন্য কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা চালু থাকবে। পাশাপাশি শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

বৈঠকে বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]