মাওনা শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় ফিরছে উৎপাদনের গতি

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর)

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা ও আশ্বাসের পর গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ

2026-09-17T17:08:46+06:00
2026-09-17T17:08:46+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাওনা শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় ফিরছে উৎপাদনের গতি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা ও আশ্বাসের পর গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ বাড়ার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং কমে আসায় শ্রীপুরের মাওনা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রমেও স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ এখনও কম থাকায় সংকট পুরোপুরি কাটেনি।

মাওনা শিল্পাঞ্চলে তালহা স্পিনিং মিলস, একতা স্পিনিং মিলস, আকন্দ স্পিনিং মিল, আনোয়ারা নিট কম্পোজিট, রিদিশা নিক্সটেক্স, ইলমা নিটিং অ্যান্ড প্রিন্টিং, শাহজাহান স্পিনিং মিল, ব্লু প্লান্ট গ্রুপের কালাম কালার কোং এবং ইয়াসমিন স্পিনিং মিলসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানার উৎপাদন কার্যক্রম অনেকটাই নির্ভরশীল গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর।

সাম্প্রতিক সময়ে গ্যাসের স্বল্পচাপ ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে মাওনা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছিল। অনেক কারখানায় মেশিনের উৎপাদনক্ষমতা কমিয়ে কাজ চালাতে হয়েছে। কোথাও আবার বিকল্প জ্বালানি ব্যবহার করায় বেড়েছে উৎপাদন ব্যয়। পাশাপাশি নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও বাড়তি চাপ তৈরি হয়েছিল।

এরই মধ্যে ১৪ সেপ্টেম্বর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানো হয়। এর প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প এলাকাতেও।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগের তথ্য অনুযায়ী, জেলার শিল্পকারখানাগুলোতে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। সংকটের সময় সরবরাহ প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুটে নেমে গেলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এতে আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে।

গ্যাসের চাপ বাড়ায় মাওনার স্পিনিং, নিটিং, ডাইং ও টেক্সটাইলভিত্তিক কারখানাগুলোর উৎপাদন লাইনে গতি ফিরতে শুরু করেছে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিও উৎপাদন স্বাভাবিক করতে সহায়তা করছে। তবে দৈনিক চাহিদা ও সরবরাহের মধ্যে এখনও প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটের ব্যবধান রয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ বাড়ায় পরিস্থিতির উন্নতি হলেও এ সরবরাহ ধারাবাহিকভাবে বজায় রাখা জরুরি। চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি সময়মতো রপ্তানি ও ক্রেতাদের অর্ডার সরবরাহের চাপও কমবে।

শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে ১৬ সেপ্টেম্বর গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গ্যাস-বিদ্যুৎ সরবরাহকেন্দ্র পরিদর্শন করেন। তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র পরিদর্শন করে সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

গাজীপুরের শিল্পাঞ্চলকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প উৎপাদনকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। মাওনা ও আশপাশের এলাকায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর নির্ভর করছেন উদ্যোক্তারা।

শিল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী গ্যাস সরবরাহে যে উন্নতি হয়েছে, তা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সরবরাহ আরও বাড়ানো হবে। এতে মাওনা শিল্পাঞ্চলের কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিলেটে পুরোনো কারাগারের জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ চট্টগ্রামে
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]