লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও

2026-09-17T17:24:22+06:00
2026-09-17T17:24:22+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ কর্মসূচি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার জাতীয় সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করছে। তবে সাধারণ মানুষের অধিকার হরণ অব্যাহত রাখলে তার পরিণতি কখনোই ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।


সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জাতীয় সংসদে নিষ্ফল আলোচনায় বিদ্যমান সংকটের কোনও সমাধান দেখছে না বিরোধী দল। বারবার বিষয়টি তুলে ধরা সত্ত্বেও কোনও সমাধান না আসায় রাজপথই এখন একমাত্র বিকল্প। গণদাবি আদায়ের লক্ষ্যেই বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হয়েছে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি হাসিল করেই বিরোধী দল ঘরে ফিরবে। এ সময় তিনি আগামী ১৯ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুর জিলা স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালান জব্দ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]