কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল

2026-09-17T18:45:57+06:00
2026-09-17T18:45:57+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মরহুম এসআই আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। এ সময় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন আইজিপি।

সাক্ষাৎকালে আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

একই সঙ্গে পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেন আইজিপি। তিনি আলতাফ হোসেনের আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন শাহাদাতবরণ করেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার
বিষণ্ণ ভালোবাসা

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]