ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশের

2026-09-17T19:12:42+06:00
2026-09-17T19:12:42+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি।

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে খন্দকার ফজলে রাব্বি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনবান্ধব আচরণ নিশ্চিত করে জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরিদর্শনকালে থানার কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার
বিষণ্ণ ভালোবাসা

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]