দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে একই দিনে পৃথক দুটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এবং তাতিহাটি

2026-09-17T19:15:56+06:00
2026-09-17T19:15:56+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদীতে একই দিনে পৃথক দুটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এবং তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে ১৬ বছর বয়সী দুই কিশোরীর বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে সরেজমিনে গিয়ে দুই বাল্যবিবাহই বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসব ঘটনা ঘটে। বাল্যবিবাহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এক কিশোরীর বাবাকে এবং অপর কিশোরীর মাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এবং তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে পৃথকভাবে ১৬ বছর বয়সী দুই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

অভিযান শেষে উভয় কিশোরীর অভিভাবক ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারা বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে অঙ্গীকারও করেন।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার
বিষণ্ণ ভালোবাসা

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]