মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও

2026-09-17T18:23:25+06:00
2026-09-17T18:23:25+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
সংগৃহীত ছবি
অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থানায় দেওয়া সাধারণ ডায়রিতে  সাংবাদিক শিমুল রানা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায়  কর্মরত মো. রেজাউল ইসলাম পিৎজার সঙ্গে একটি অভিযোগের বিষয়ে মুঠোফোনে তথ্য জানতে যোগাযোগ করেন তিনি।

এ সময় রেজাউল ইসলাম তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া এবং মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক শিমুল রানা। অভিযুক্ত রেজাউল ইসলাম মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

জিডিতে  তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া তাঁর পেশাগত দায়িত্বের অংশ। কিন্তু তথ্য জানতে গিয়ে এ ধরনের হুমকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।

সাংবাদিক শিমুল রানা বলেন, “একটি অভিযোগের বিষয়ে তথ্য জানতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি অভিযোগের বিষয়ে কোনো তথ্য না দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি পা কেটে নেওয়া ও মামলা দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক শিমুল রানা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রেজাউল ইসলাম পিৎজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়ার হুমকি ও মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন , এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
ভূরুঙ্গামারী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার
বিষণ্ণ ভালোবাসা

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]