‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক

বিনোদন

দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দক্ষিণী সিনেমার অভিনেত্রী রামায়া কৃষ্ণানের কথিত প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। ‘বাহুবলি’

2026-09-17T14:17:59+06:00
2026-09-17T14:17:59+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ রুপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম 
দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দক্ষিণী সিনেমার অভিনেত্রী রামায়া কৃষ্ণানের কথিত প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। ‘বাহুবলি’ সিনেমায় শিবগামীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বিয়ের আগে এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে বিবাহিত পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রামায়া। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

১৯৯৯ সালে কে এস রবিকুমারের পরিচালনায় প্রথম সিনেমায় কাজ করেন রামায়া। এরপর তাঁর পরিচালনায় আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এ সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে আলোচিত ছিল বলেও উল্লেখ করা হয়। একপর্যায়ে রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি রবিকুমারের স্ত্রী জানতে পারেন। এরপর তিনি রামায়াকে হুমকি দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রবিকুমার সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকৃতি জানান। পরে একপর্যায়ে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রামায়া। এ জন্য তিনি কে এস রবিকুমারের কাছে ৭৫ লাখ টাকা চেয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে প্রেমের সম্পর্ক কিংবা গর্ভপাতের বিষয়ে রামায়া কৃষ্ণান ও কে এস রবিকুমার দুজনেই বিভিন্ন সময়ে গণমাধ্যমের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফলে বিষয়টি নিয়ে প্রকাশিত তথ্যের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে।

পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে বিয়ে হয় রামায়া কৃষ্ণানের। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সংসার করছেন এই অভিনেত্রী।

রামায়া কৃষ্ণানকে সর্বশেষ রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ সিনেমায় দেখা গেছে।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
মহাসড়ক দখল করে জগদল হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]