মাতৃভূমি'র মুক্তি নিয়ে সালমান খান ভক্তরা হতাশ

দেশবার্তা ডেস্ক

বিনোদন

বিগত কয়েক দিন ধরে ‘মাতৃভূমি’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর ছড়ালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি হয়নি।বলিউড তারকা সালমান

2026-09-16T18:44:51+06:00
2026-09-16T18:44:51+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
মাতৃভূমি'র মুক্তি নিয়ে সালমান খান ভক্তরা হতাশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
বিগত কয়েক দিন ধরে ‘মাতৃভূমি’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর ছড়ালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি হয়নি। বলিউড তারকা সালমান খান অভিনীত বহুল আলোচিত যুদ্ধের  সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ভক্তদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাতৃভূমি’র সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) স্ক্রিনিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিনেমাটি আগের মতোই আটকে আছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিটির জটিলতার অন্যতম কারণ এর চীন-সংযোগ। সমস্যা সমাধানে নির্মাতারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। জটিলতা কাটলেই সিবিএফসি ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া এগোবে। তবে কবে নাগাদ এর সমাধান হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কয়েক দিনের মধ্যে বিষয়টি মিটে যেতে পারে, আবার কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে। 

ফলে ২০২৬ সালেই সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও এখন অনিশ্চিত। এর আগে জুলাইয়ে খবর ছড়িয়েছিল, ‘মাতৃভূমি’র মুক্তি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। পরে নির্মাতারা নতুন পোস্টার প্রকাশ করে ২০২৬ সালেই মুক্তির ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে সেন্সর-জটিলতা কাটার ওপর।

প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল সিনেমাটি। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে সালমান খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে—ছবিতে ‘চীন’ শব্দটির উল্লেখ বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ‘মাতৃভূমি’ নিয়ে দর্শকদের কৌতূহল যেমন বাড়ছে।


দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
গুলশানের ওসি-ডিসি ক্লোজড
৯ হাজার ৮০০ কোটি টাকার সার আমদানির অনুমোদন
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]