২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

দাম্পত্য জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে আবার বিয়ের শপথ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও

2026-09-16T18:58:37+06:00
2026-09-16T18:58:37+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম
দাম্পত্য জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে আবার বিয়ের শপথ নিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক রাজকীয় আয়োজনে গির্জার ফাদারের কাছে তারা পুনরায় এই বিয়ের শপথ পাঠ করেন।

সম্প্রতি বিশেষ এই আয়োজনের একটি ভিডিও ইনস্টাগ্রামে যৌথভাবে প্রকাশ করেছেন সুরিয়া ও জ্যোতিকা। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে ‘দ্য সিক্যুয়েল’।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে জ্যোতিকা লেখেন, ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। না, এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ, নিঃস্বার্থভাবে একে-অপরকে ভালোবাসার উদযাপন এটা।’

সম্পর্কের এই মাইলফলক নিয়ে জ্যোতিকা আরও জানান, পুরো বিষয়টি তার কাছে এখনও কল্পনার মতোই মনে হয়। সেই কল্পনার জগতেই বাকি জীবন কাটিয়ে দিতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পরপরই এই তারকা দম্পতির পুনর্বিবাহের ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ৬ কোটি ১০ লাখ এবং এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।

এই সুন্দর আয়োজনে মুগ্ধ হয়ে রূপালী জগতের সহকর্মীদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানানো তারকাদের তালিকায় রয়েছেন আর মাধবন, কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ ও সোনাক্ষী সিনহা।

সুরিয়া ও জ্যোতিকার প্রথম পরিচয় হয়েছিল ১৯৯৯ সালে বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমার সেটে। পরবর্তীতে ২০০৩ সালে ‘কাখা কাখা’ সিনেমায় কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কাকতালীয়ভাবে তাদের বিয়ের মাত্র তিন দিন আগে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল তাদেরই অভিনীত আলোচিত সিনেমা ‘সিল্লুনু ওরু কাধাল’, সেখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।

দুই দশক ধরে এক ছাদের নিচে বাস করা এই তারকা দম্পতির দিয়া ও দেব নামে দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও তারা সমান সফল। অভিনয়ের পাশাপাশি বর্তমানে দুজনে যৌথভাবে সিনেমা প্রযোজনার কাজও পরিচালনা করছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গুলশানের ওসি-ডিসি ক্লোজড
৯ হাজার ৮০০ কোটি টাকার সার আমদানির অনুমোদন
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]