বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করার দায়ে মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

2026-09-16T18:55:34+06:00
2026-09-16T18:55:34+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করার দায়ে মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিল ইউনিয়নের উত্তর বাথুলীসাদী এলাকায় এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ মিয়া উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর মারুফ মিয়াকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, ‘নারী উত্ত্যক্ত ও ইভ টিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গুলশানের ওসি-ডিসি ক্লোজড
৯ হাজার ৮০০ কোটি টাকার সার আমদানির অনুমোদন
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]