সৌদি আরবে সিলেটের মতিউরকে হত্যা

সিলেট অফিস

সারাদেশ

সৌদি আরবের রিয়াদে মো. মতিউর রহমান (২৫) নামে সিলেটের এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর)

2026-09-16T17:42:49+06:00
2026-09-16T17:42:49+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সৌদি আরবে সিলেটের মতিউরকে হত্যা
সিলেট অফিস
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
সৌদি আরবের রিয়াদে মো. মতিউর রহমান (২৫) নামে সিলেটের এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিন প্রবাসীর সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে একই বাসায় থাকা ব্যক্তিদের সঙ্গে ঘুমানোর জায়গা ও রান্না করা নিয়ে তার কথাকাটাকাটি হয়। সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর ওই বিরোধকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে এক রুমমেট রান্নায় ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন বলে পরিবারের দাবি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর বাসায় থাকা অন্য তিনজন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

নিহত মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর শান্ত প্রকৃতির ছিলেন। কয়েক দিন আগে রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

তিনি বলেন, সোমবার থেকে মতিউরের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই বাসায় থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে পরিবার হত্যাকাণ্ডের খবর জানতে পারে।

নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
জাবিতে র‍্যাগিং, ২০ শিক্ষার্থীর ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ে পরিবেশ সচেতনতা সেমিনার

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]