সম্প্রতি নিউইয়র্কে অবস্থানকালে শাড়িতে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তানজিন তিশা। বিদেশের ব্যস্ত শহুরে আবহে তার এই দেশি সাজ যেন মুহূর্তেই তৈরি করেছে অন্যরকম আবহ।
ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক অ্যাকসেসরিজ আর স্বাভাবিক গ্ল্যামার মিলিয়ে লুকটিতে ছিল ট্র্যাডিশন ও মডার্নিটির চমৎকার মিশেল।তিশার পরনে দেখা গেছে ওশিন আরিফের ডিজাইন করা উজ্জ্বল ময়ূরকণ্ঠী নীল রঙের বা টারকোয়িজ-সায়ান ঘরানার শাড়ি।
টিস্যুর মতো হালকা কাপড়ের শাড়িটি রঙের কারণেই প্রথম নজর কাড়ে। শাড়ির পাড়জুড়ে রয়েছে রুপালি সুতা ও জারদৌসি ধাঁচের ভারী কারুকাজ। আলো পড়লে সেই কাজ আরও ঝলমলে হয়ে উঠেছে।
শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া হয়েছে ডিপ ব্লু ও রয়্যাল ব্লু শেডের ব্লাউজ। ব্লাউজজুড়েও রয়েছে রুপালি ও সোনালি অলংকরণ। ফলে শাড়ি ও ব্লাউজ আলাদা না হয়ে পুরো সাজে তৈরি করেছে একটি সামঞ্জস্যপূর্ণ গ্ল্যামারাস লুক।
ঐতিহ্যবাহী গয়নায় রাজকীয় ছোঁয়া
শাড়ির জমকালো ভাবকে আরও বাড়িয়ে দিয়েছে তিশার গয়না। কানে দেখা গেছে ভারী ঝুলন্ত কানের দুল, যার নকশায় রয়েছে অ্যান্টিক বা অক্সিডাইজড ও বিভিন্নধরেনর পাথর দিয়ে তৈরি করা। হাতে মোটা ধাঁচের ধাতব বালা বা চুড়ি এবং আঙুলে স্টেটমেন্ট রিং-সব মিলিয়ে গয়নার নির্বাচন ছিল নজরকাড়া।
তবে গয়না বেশি হলেও সাজটিকে ভারী করে ফেলেনি। বরং শাড়ির ঐতিহ্যবাহী সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে গয়না যোগ করেছে উৎসবের আমেজ।তিশার এই লুকের আকর্ষণীয় হলো তার সানগ্লাস।
ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন ক্লাসিক অ্যাভিয়েটর স্টাইলের সানগ্লাস। সোনালি মেটালিক ফ্রেম এবং গাঢ় লেন্সের এই সানগ্লাস পুরো সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া।
শাড়ি, দুল ও ভারী অলংকারের সঙ্গে অ্যাভিয়েটর সানগ্লাসের এই কনট্রাস্টই লুকটিকে আরও ফ্যাশনেবল করে তুলেছে। অর্থাৎ দেশি সাজ মানেই যে একেবারে সাধারণ স্টাইলিং হতে হবে, তিশার লুক যেন তারই একটি সুন্দর উদাহরণ।
চুলে অতিরিক্ত কায়দা না করে হালকা ওয়েভ বা কার্ল রেখে খোলা রাখা হয়েছে। কাঁধ ছুঁয়ে নামা চুলে তৈরি হয়েছে সহজ অথচ পরিপাটি ভাব। মেকআপেও ছিল একই ধরনের ব্যালান্স।
ত্বকে হালকা গ্লোয়িং ফিনিশ, চোখে পরিমিত সাজ এবং ঠোঁটে ন্যুড বা হালকা শেডের লিপস্টিক-সব মিলিয়ে দিনের আউটডোর পরিবেশের সঙ্গে মানানসই ছিল তাঁর মেকআপ। এতে পোশাক ও গয়নার ঝলমলে ভাবই হয়ে উঠেছে সাজের মূল আকর্ষণ।
নিউইয়র্কের মতো আধুনিক শহরের পটভূমিতে তানজিন তিশার এই শাড়ি লুক তাই শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং ঐতিহ্যবাহী পোশাককে আধুনিকভাবে উপস্থাপনেরও দারুণ উদাহরণ। শাড়ির আভিজাত্য, গয়নার জৌলুস, অ্যাভিয়েটর সানগ্লাস এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিশার এই লুক হয়ে উঠেছে নজরকাড়া।
দেশবার্তা/এমআর