সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন নিয়ম

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

দেশে উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব

2026-09-18T16:20:37+06:00
2026-09-18T16:20:37+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন নিয়ম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম 
সংগৃহীত ছবি
দেশে উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কসংক্রান্ত এই আদেশ জারি করে। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এতে স্বাক্ষর করেছেন।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১৩৫ এবং ধারা ৫৮-এর প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালার বিধি ৫-এর উপবিধি (৪) সংশোধন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনের নতুন সারণি অনুযায়ী, স্ট্যাম্প ও ব্যান্ডরোলের নকশা ও মূল্যসীমা নির্দিষ্ট করা হয়েছে-

৬৫ টাকা বা তদূর্ধ্ব (প্রতি ১০ শলাকা): ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল এবং ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

৯২ টাকা বা তদূর্ধ্ব (প্রতি ১০ শলাকা): ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল এবং ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

১৬০ টাকা বা তদূর্ধ্ব (প্রতি ১০ শলাকা): ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

২১০ টাকা বা তদূর্ধ্ব (প্রতি ১০ শলাকা): ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি ৪ ও সংশোধিত বিধি ৫-এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের প্রকৃতি ও নির্ধারিত ডিজাইন অনুযায়ী বিধি ৬-এর বিধান সাপেক্ষে এই স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার নিশ্চিত করতে হবে।

রাজস্ব বোর্ডের জারি করা এই সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

একাত্তরের ভূমিকা পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
মেসির হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ডি পল
পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ১৫
জাপানকে হারিয়ে বাংলাদেশের সামনে ভারত
‘ইসোফ্যাজাইটিস’ রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]