জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ রাতে নিশিনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
এর মধ্য দিয়ে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে যায়। রোববার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান, দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার ফাইনাল ও ব্রোঞ্জ ম্যাচ।
বৃহস্পতিবার বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চীনের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। ওইদিন থাইল্যান্ডকে ৩ উইকেটে হারায় পাকিস্তানের মেয়েরা। আজ ভারতের জয়ের আগে মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে শ্রীলংকার মেয়েরা।
দেশবার্তা/এমআর