রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা

স্পোর্টস ডেস্ক

খেলা

বার্সেলোনা আবারও বড় জয় পেয়েছে। এবার রাফিনিয়ার হ্যাট্রিকে উড়িয়ে দিয়েছে লা লিগায় নবাগত রেসিং সান্তানদেরকে।ক্যাম্প ন্যুয়ে বুধবার (১৬

2026-09-17T11:10:04+06:00
2026-09-17T11:10:04+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম 
বার্সেলোনা আবারও বড় জয় পেয়েছে। এবার রাফিনিয়ার হ্যাট্রিকে উড়িয়ে দিয়েছে লা লিগায় নবাগত রেসিং সান্তানদেরকে।

ক্যাম্প ন্যুয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ম্যাচটি ৭-২ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। দর্শনীয় দুটি গোল করেছেন জোয়াও ক্যান্সেলো। একবার করে জালের দেখা পেয়েছেন গাব্রিয়েল জেসুস ও লামিন ইয়ামাল।

মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই কমপক্ষে পাঁচটি করে গোল করলো কাতালান ক্লাবটি। এই সাত ম্যাচে তারা মোট গোল করলো ৩৩টি, বিপরীতে তাদের জালে বল গেছে মাত্র সাতবার!

রাফিনিয়া তিন গোল করেছে ২৫, ৪২ ও ৬৭ মিনিটে। এর মধ্যে দুটি গোল এসেছে আবার পেনাল্টি থেকে। অন্য চারটি গোল এসেছে  ৮, ৩৬, ৭৯ ও ৮৯ মিনিটে। 

লিগে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রেসিং ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]