৪২ বলে সেঞ্চুরি! ব্রুকের ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলা

হ্যারি ব্রুক বলতে গেলে একাই লণ্ডভণ্ড করে দিলেন শ্রীলঙ্কাকে। সাউদাম্পটনে তার বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের বিশাল

2026-09-16T14:21:58+06:00
2026-09-16T14:24:34+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
৪২ বলে সেঞ্চুরি! ব্রুকের ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ২:২৪ পিএম
হ্যারি ব্রুক বলতে গেলে একাই লণ্ডভণ্ড করে দিলেন শ্রীলঙ্কাকে। সাউদাম্পটনে তার বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে ইংলিশরা।

মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। এটি তার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতক এবং ক্যারিয়ারের দ্রুততম। ইংল্যান্ডের হয়ে এর চেয়ে দ্রুত সেঞ্চুরি রয়েছে শুধু ফিল সল্টের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে।


ব্রুক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৯ বলে ১১৪ রানে। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ইংল্যান্ড। এছাড়া জস বাটলার করেন ৪৪ বলে ৮০।

ব্রুকের ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বসিত প্রশংসা করেন সাবেক ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এমনকি ব্রুকের প্রতিভাকে কেভিন পিটারসেনের সঙ্গেও তুলনা করেন তিনি।


এদিনের সেঞ্চুরি ব্রুকের জন্য বিশেষ আরেকটি কারণে। চলতি বছরে সাদা বলের ক্রিকেটে এটি তার তৃতীয় শতক এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

জবাবে ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৯ ওভারেই মাত্র ১৩৫ রানে অলআউট হয় লঙ্কানরা।

অর্থাৎ ব্রুক একাই যে রান করেছেন, শ্রীলঙ্কার পুরো দল তার চেয়ে মাত্র ২১ রান বেশি করতে পেরেছে।

২৩ বছর বয়সী পেসার সনি বেকার তার মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে নজর কেড়েছেন। ৪ ওভারে একটি মেইডেনসহ ১২ খরচায় তিনি নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার লিয়াম ডসন ও জেমি ওভারটনের।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে যাত্রা শুরু
টেকনাফে ইয়াবাসহ আটক ৩
নরসিংদীতে ভাদ্রের বাতাসে তালের ঘ্রাণে ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে: প্রেস সচিব

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]