আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক

খেলা

কলম্বিয়ার জাতীয় দলের হয়ে ১৫ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। মঙ্গলবার এক

2026-09-16T14:04:57+06:00
2026-09-16T14:04:57+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৪ পিএম 
কলম্বিয়ার জাতীয় দলের হয়ে ১৫ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। মঙ্গলবার এক আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান ২০১৪ বিশ্বকাপের এই গোল্ডেন বুটজয়ী মিডফিল্ডার।

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কলম্বিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল রদ্রিগেজের। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে তিনটিতে (২০১৪, ২০১৮ ও ২০২৬) বিশ্বকাপ খেলেন তিনি। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। যেখানে মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতে নেন এই প্লে-মেকার।

উরুগুয়ের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে করা রদ্রিগেজের সেই অসাধারণ ভলিটি ব্রাজিল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। বিশ্বকাপের এমন পারফরম্যান্সের পর ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়েন তিনি এবং পরবর্তীতে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দেন।

জাতীয় দলের হয়ে কলম্বিয়ার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন রদ্রিগেজ; পালন করেছেন অধিনায়কের দায়িত্বও। দেশের হয়ে মোট ১৩১ ম্যাচে প্রতিনিধিত্ব করে ৩১টি গোলের পাশাপাশি ৪৩টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। ২০২৪ সালের কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় কলম্বিয়া।

জাতীয় দলের পোশাকে রদ্রিগেজের শেষ উপস্থিতি ছিল গত ৭ জুলাই। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় কলম্বিয়া। সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ৩৫ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি নিজ দেশের ক্লাব অ্যাথলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন রদ্রিগেজ। জাতীয় দলের অধ্যায় শেষ করে এখন নিজের ক্লাব ক্যারিয়ার আরও দীর্ঘ করার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। বিদায়ী বার্তায় দেশ, সতীর্থ ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ফুটবলার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে যাত্রা শুরু
টেকনাফে ইয়াবাসহ আটক ৩
নরসিংদীতে ভাদ্রের বাতাসে তালের ঘ্রাণে ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে: প্রেস সচিব

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]