টেকনাফে ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়েছে।আটকরা

2026-09-16T15:14:15+06:00
2026-09-16T15:14:15+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ইয়াবাসহ আটক ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন টেকনাফের ডেইলপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে মো. মনির, শীলবুনিয়াপাড়া এলাকার শামসুল আলমের ছেলে কফিল উদ্দিন এবং মৌলভীপাড়া এলাকার আবুল বাশারের ছেলে রবি আলম।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে টেকনাফসহ উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ইইউ
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]