ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ও

2026-09-16T11:51:21+06:00
2026-09-16T11:51:21+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময়
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম 
সংগৃহীত ছবি
ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদক নয়-জীবন চাই, মাদক ছেড়ে-স্বপ্ন দেখো এবং মাদকমুক্ত সমাজ গড়ি একসঙ্গে-এসব প্রতিপাদ্য সামনে রেখে সভার আয়োজন করা হয়। 

ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। সভায় বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্লা, সংগঠনের জেলা সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহ্বায়ক ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

সুশীল সমাজের প্রতিনিধি সিকদার জাকির হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক শঙ্করজিৎ সমদ্দার, মো. তরিকুল ইসলাম শামীম ও আল-আমীন আহম্মেদ, রেড ক্রিসেন্টের সদস্য সজিব হাওলাদার শাওন এবং বিডি ক্লিনের সদস্য মো. মেহেদী হাসানসহ অনেকে। 

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা, পরিবারে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে যাত্রা শুরু
টেকনাফে ইয়াবাসহ আটক ৩
নরসিংদীতে ভাদ্রের বাতাসে তালের ঘ্রাণে ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে: প্রেস সচিব

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]