তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম

স্পোর্টস ডেস্ক

খেলা

টানা তিন বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স নিলাম। ২০২৭

2026-09-16T16:00:02+06:00
2026-09-16T16:00:02+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
টানা তিন বছর বিদেশে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স নিলাম। ২০২৭ আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৩ সালে সর্বশেষ ভারতের কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এর পরের তিনটি আসরের নিলাম ভারতের বাইরে- যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে আয়োজন করা হয়।

বিদেশে মিনি-নিলাম আয়োজনের ফলে বিশাল প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, আবাসন ও অতিরিক্ত ব্যবস্থাপনাজনিত জটিলতায় পড়ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের এই আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়েই বিসিসিআই আবারও দেশে নিলাম ফেরানোর সিদ্ধান্ত নেয়।

তবে ২০২৭ আসরের এই মিনি-নিলাম কবে এবং কোথায় বসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলগুলোতে পর্যাপ্ত কক্ষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে বোর্ড। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই মিনি-নিলাম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তী ২০২৮ সালের মেগা-নিলামটি আবারও দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের।

অন্যদিকে, আইপিএলের বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি আগামী আসরে বহাল থাকবে কি না, সে বিষয়ে মঙ্গলবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা করতে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭ জনের
ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান
চীন ও এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]